শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নতুন উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত: অন্তর্বর্তী সরকারের পরিধি বৃদ্ধি

নতুন উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত: অন্তর্বর্তী সরকারের পরিধি বৃদ্ধি

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন নতুন সদস্য যোগদান করতে যাচ্ছেন। নতুন উপদেষ্টাদের সুবিধার্থে সরকার পাঁচটি গাড়ি প্রস্তুত করেছে।
 

আগামী রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করাবেন। সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর জানিয়েছেন, নতুন উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত করার নির্দেশনা তারা পেয়েছেন এবং পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
 

উল্লেখ্য, গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ইতোমধ্যে তিন মাস সম্পন্ন হয়েছে। ২১ সদস্যের এই পরিষদের অনেকেই একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এই অবস্থা সরকারি কাজে দীর্ঘসূত্রতা সৃষ্টি করছে বলে বিরোধী দলগুলো অভিযোগ করে আসছে। তাই উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানোর দাবি তুলেছে তারা।