সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঘরে আসছে নতুন অতিথি, পরমব্রত-পিয়ার সুখবর

ঘরে আসছে নতুন অতিথি, পরমব্রত-পিয়ার সুখবর

ভালোবাসা দিবসের পরদিনই খুশির খবর জানালেন টালিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। মা-বাবা হতে চলেছেন তারা। সামাজিক মাধ্যমে পিয়া নিজেই শেয়ার করেছেন এই আনন্দের মুহূর্ত, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে।
 

ভারতীয় গণমাধ্যমকে পিয়া জানিয়েছেন, ‘জুন মাসেই আমাদের সন্তান কোলে আসতে পারে।’ অর্থাৎ, বর্তমানে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা।
 

এ সুখবরটি জানানোর জন্য একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পিয়া, যেখানে তিনি লিখেছেন, ‘ভালোবাসা দিবসের উদযাপন এবার একটু দেরিতে করছি। জীবনে আসছে ছোট্ট জেন বিটা।’ তার পোস্টের কমেন্টেও এই আনন্দের বার্তা স্পষ্ট।
 

নিজের অনুভূতি জানিয়ে পিয়া বলেন, ‘আমি ও পরম ভীষণ উচ্ছ্বসিত ও আনন্দিত। একই সঙ্গে কিছুটা উদ্বেগও কাজ করছে যেন সব কিছু ভালোভাবে হয়। সব ঠিক থাকলে জুনেই আমরা আমাদের সন্তানকে স্বাগত জানাব।’
 

২০২৩ সালের ২৭ নভেম্বর আইনি বিয়ে করেন পরমব্রত ও পিয়া। এক বছর পার করতেই তারা নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন। আপাতত তাদের জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়ের প্রতীক্ষা।

সূত্র: আনন্দবাজার ও এই সময়।