শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় রোমানা আফরোজ রিয়া (১৬) নামে এক পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৮ টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড়  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 
নিহত পরীক্ষার্থী রোমানা আফরোজ রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রব মেয়ে ও গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার রোল নং ৬১৪১৭২ এবং পরীক্ষার কেন্দ্র ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় নিহতের পরিবারের দাবি ও স্থানীয় সুত্রে জানা গেছে বৃহস্পতিবার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রোমানা আফরোজ রিয়ার মন খারাপ ছিল।

 
পরীক্ষা দিয়ে বাড়িতে সারাক্ষণ মন খারাপ অবস্থায় রুমে ছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে রুমে দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা মেয়েকে ডাকার জন্য গেলে দরজা বন্ধ পায়। পরে মেয়েকে ডাকলে  কোন সাড়াশব্দ না পাওয়া দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকতে দেখতে পান মেয়ের মেয়ের নিথর দেহ ঝুঁলছে।

 
পরে তার মায়ে আত্মচিৎকারে প্রতিবেশি ছুঁটে আসে। খবর পেয়ে রাত সাড়ে ৯ টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।  

 
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করেছে। আমরা ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ঘটনাস্থলে আছি।