সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ছাত্র আন্দোলনের বিজয়ে উচ্ছ্বসিত হানিফ সংকেত, দাবি করলেন গণতান্ত্রিক সরকার

ছাত্র আন্দোলনের বিজয়ে উচ্ছ্বসিত হানিফ সংকেত, দাবি করলেন গণতান্ত্রিক সরকার

ঢাকা প্রেস নিউজ


সম্প্রতি সমাপ্ত ছাত্র আন্দোলনের বিজয়ে উচ্ছ্বসিত হয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। তিনি তরুণ প্রজন্মের এই অর্জনকে অভিনন্দন জানিয়ে বলেন, "এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই যাদের প্রাণের বিনিময়ে আমাদের বিজয় হলো।"

 

আন্দোলনের শহীদদের স্মরণ করে হানিফ সংকেত তাদের আত্মার শান্তি কামনা করেন এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান। তিনি বলেন, '৫২, '৬৯ ও '৯০-এর মতো '২৪ সালেও গণআন্দোলনে নেতৃত্বে ছিল ছাত্ররা। কখনোই ছাত্রদের আন্দোলন পরাজিত হয়নি। এবারও ছাত্ররা সেটা প্রমাণ করে দেখিয়েছে।'
 

দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জোরালো দাবি

আন্দোলনের সাফল্যকে কাজে লাগিয়ে হানিফ সংকেত দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জোরালো দাবি জানান। তিনি বলেন, "এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই যা হবে নিরপেক্ষ দুর্নীতিমুক্ত। যাদের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব।"