শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৪:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মুরাদনগরে সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ 

মুরাদনগরে সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ 

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ


কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃতঃ হালিম ভূইয়ার ছেলে মামুনুর রশীদ ভুইয়া (৬২) রাত ১১.৩০মিনিটের সময় ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালকরেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা জনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও ১ছেলে ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর চাপিতলা হাই স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফনের কথা রয়েছে।

মামুনুর রশীদ ভুইয়ার এই মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গভীর শোক প্রকাশ করেন। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেনা জ্ঞাপন করেন। মুরাদনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি শোক বার্তা প্রকাশ করা হয়েছে।