শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৮:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

গোপালগঞ্জে মদ বিক্রয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

গোপালগঞ্জে মদ বিক্রয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

ঢাকা প্রেস
গোপালগঞ্জ প্রতিনিধি:-



গোপালগঞ্জে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। সোমবার রাতে গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তাররা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের রাউথ খামার গ্রামের শীহাব আলি চৌধুরীর ছেলে মোহাম্মদ আলি চৌধুরী এবং একই ইউনিয়নের নিজড়া দক্ষিণ পাড়া গ্রামের কাবুল চৌধুরীর ছেলে মোহাম্মদ সোহাগ চৌধুরী।
 

র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩২ বোতল দেশি ও ১০ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেপ্তার করে। এছাড়া তাদের কাছ থেকে ৩টি মোবাইল ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।
 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।