শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাজেকের বন্যাক্ষতদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

সাজেকের বন্যাক্ষতদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

ঢাকা প্রেস
রাঙ্গামাটি প্রতিনিধি:-


 

রাঙ্গামাটির দুর্গম সাজেক ও বঙ্গলতুলী ইউনিয়নের বন্যা কবলিত পাহাড়ি-বাঙালি পরিবারগুলোর মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন আর্থিক অনুদান প্রদান করেছে।
 

গত বুধবার (১৬ অক্টোবর) সকালে সাজেক ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে বাঘাইহাট জোনের কমান্ডার লে. কর্নেল মো. খায়রুল আমিন এই অনুদান বিতরণ করেন। তিনি বলেন, "পানিবন্দি দুস্থ, গরিব, অসহায় ও দিনমজুরদের পাশে থাকতে আমরা সর্বদা সচেষ্ট। বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন সবসময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে।"
 

জোন কমান্ডার আরও বলেন, "অত্র এলাকার সকলের নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কাজ করছে। অবকাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।"
 

বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
 

এ সময় বাঘাইহাট জোন টুআইসি মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক (পিএসসি), ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, সাজেক থানা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন ও বাঘাইহাট কাঠ মালিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।