সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘আমি বেঁচে আছি এবং ভালো আছি’

‘আমি বেঁচে আছি এবং ভালো আছি’

দেশবরেণ্য সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেনের মৃত্যুর খবর নিয়ে শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিভ্রান্তি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে তার মৃত্যুর খবর প্রচার হতে থাকে। এমনকি কয়েকটি মূলধারার সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করে এই অপপ্রচার চালানো হয়।

 

ভুয়া খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় সংগীতপ্রেমী ও ভক্তদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। অনেকেই সত্যতা যাচাই করতে ফোন এবং বার্তার মাধ্যমে শিল্পীর খোঁজ নিতে শুরু করেন।

 

গুজব ছড়িয়ে পড়ার পর নিজের ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন হায়দার হোসেন নিজেই। তিনি লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আমি বেঁচে আছি এবং ভালো আছি। আমাকে দোয়ায় রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

 

গণমাধ্যমের সাথে আলাপকালে এই শিল্পী বলেন, ‘সন্ধ্যা থেকে ফোন রাখতে পারছি না। একের পর এক ফোন আসছে। কী যে ঝামেলায় পড়েছি! আমি সুস্থ আছি ও ভালো আছি।’

 

বাংলাদেশের সংগীতাঙ্গনের এক অবিচ্ছেদ্য নাম হায়দার হোসেন। তার কালজয়ী গান ‘৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ এবং ‘আমি ফাইসা গেছি’ আজও সব প্রজন্মের শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়।