শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৯:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মোহাম্মদপুরে ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা উদ্ধার

মোহাম্মদপুরে ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা উদ্ধার

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ডাস্টবিন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে পুলিশকে বিষয়টি জানান।
 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পাটি গোড়ালির কিছুটা উপর থেকে কাটা এবং ব্যান্ডেজ করা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো হাসপাতাল থেকে দুই দিন আগে কাটা পাটি কোনোভাবে এখানে আনা হয়েছে। তবে, পাটিতে কোনো রক্ত না থাকায় এবং কাটার ধরন বিবেচনা করে চিকিৎসকেরা এটি কেটে ফেলে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পাটিটি পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে।
 

সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই এবং খুনের মতো ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিবিড় তদন্ত চালাচ্ছে।