সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

“চাচা‚বাড়িঘর এত সাজানো কেন?আর হেনা কোথায়”

“চাচা‚বাড়িঘর এত সাজানো কেন?আর হেনা কোথায়”

সাদ্দাম উদ্দিন রাজ:-
 


‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার সংলাপ এটি। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে।
 

সিনেমায় সংলাপটি আনোয়ার হোসেন ও বাপ্পারাজের ছিল। আর হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ। ছবিটিতে আরেকজন অভিনেতা ছিলেন অমিত হাসান।


সম্প্রতি ভাইরাল হওয়া ‘প্রেমের সমাধি’ ছবির সেই ভিডিও ক্লিপে দেখা যায়, ‘সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান।
 

তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে। চুপ করে আছেন কেন?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি পর্দায় বাজতে থাকে।


দীর্ঘদিন পর এ সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন। তবে ঠিক কী কারণে এ সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো, তা স্পষ্ট নয়। প্রেমিকার বিয়ে হয়ে গেলে যে প্রেমিক যে কষ্টের মধ্য দিয়ে যায়, তা–ই বোঝানো হয়েছে।


২৯ বছর আগে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ ছবির পরিচালক ইফতেখার জাহান। আর ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।