সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নায়করাজ রাজ্জাকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

নায়করাজ রাজ্জাকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা প্রেস
বিনোদন ডেস্ক:-


আজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনেই তিনি চিরবিদায় নিয়েছিলেন।

 

নায়করাজ রাজ্জাকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

 

১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতায় জন্মগ্রহণকারী রাজ্জাক ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। ১৯৫৯ সালে মুম্বাইয়ের ফিল্মালয়ে সিনেমার ওপর পড়াশোনা শেষ করে কলকাতায় অভিনয় জীবন শুরু করেন। ১৯৬৪ সালে দাঙ্গার কারণে পরিবারসহ ঢাকায় চলে আসেন।
 

নায়করাজ রাজ্জাকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ — ছবি ২


বাংলাদেশের চলচ্চিত্রে ‘তেরো নম্বর ফেকু ওস্তাগার লেন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু হলেও ‘বেহুলা’ সিনেমায় সুচন্দার বিপরীতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। ‘পিচ ঢালা পথ’, ‘দর্পচূর্ণ’, ‘মধুমিলন’, ‘জীবন থেকে নেয়া’, ‘আনারকলি’—এই সব সিনেমা তার অভিনয় জীবনের স্মরণীয় অধ্যায়।
 

নায়করাজ রাজ্জাকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ — ছবি ৩


নায়করাজ রাজ্জাকের অবদান চিরস্মরণীয়। তার অভিনয় শৈলী এবং ব্যক্তিত্ব বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাই।