শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩২:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র খোকন গ্রেপ্তার

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র খোকন গ্রেপ্তার

ঢাকা প্রেস
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-


কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে হোসেনপুর উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার খোকন হোসেনপুর উপজেলা সদরের আড়াইবাড়িয়া এলাকার মৃত কেরামত আলী ব্যাপারীর ছেলে। তিনি হোসেনপুর পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।
 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, গ্রেপ্তারের পর রাতেই তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।