সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সামাজিক সমস্যা নিয়ে সরব হলেন দীপিকা

সামাজিক সমস্যা নিয়ে সরব হলেন দীপিকা

গ্ল্যামার দুনিয়া ছাপিয়ে এবার সামাজিক সমস্যায় সরব হলেন দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার (১২ মার্চ) মুম্বাইয়ের বাতাসের গুণমান সূচক বা পৌঁছেছে ১৫৯-এ, যা চিকিৎসকদের মতে ‘অস্বাস্থ্যকর’। এই বিপজ্জনক পরিস্থিতি নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শহরের দূষণ মানচিত্রের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী।


ক্ষোভের সঙ্গে সেখানে তিনি লেখেন, ‘এই শহরের না

 

গরিক এবং শিশুরা দমবন্ধ হয়ে মরছে! এটা কীভাবে মেনে নেওয়া যায়?’


সরাসরি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং স্বাস্থ্য দপ্তরকে ট্যাগ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। শুধু দীপিকাই নন, মুম্বাইয়ের এই ‘দমবন্ধ’ পরিস্থিতি নিয়ে এর আগে সরব হয়েছেন অভিনেত্রী সইয়ামি খের এবং রিাচা চাড্ডাও। সইয়ামি মাস্ক পরে দৌড়ানোর অভিজ্ঞতার কথা জানিয়ে একে অতিমারি পরবর্তী ‘ডিসটোপিয়ান’ সময়ের সঙ্গে তুলনা করেছিলেন। অন্যদিকে, রিচা চাড্ডা এই পরিস্থিতিকে ‘মনুষ্য সৃষ্ট ট্র্যাজেডি’ বলে কটাক্ষ করেছেন।


ব্যক্তিগত উদ্বেগ সরিয়ে দীপিকা এখন ব্যস্ত তার আগামী সিনেমার কাজে। চলতি বছরের ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ আনন্দের সিনেমা ‘কিং’। এতে শাহরুখ খানের সঙ্গে ষষ্ঠবার জুটি বাঁধছেন তিনি। এ ছাড়াও সুহানা খান এবং অভিষেক বচ্চনকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।


এছাড়াও দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির সায়েন্স-ফিকশন অ্যাকশন সিনেমা ‘এএ২২’-তেও অভিনয় করবেন দীপিকা।


যেটি ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে।