শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪১:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বাগেরহাটে বিএনপি নেতা হত্যা মামলায় একজন গ্রেপ্তার

বাগেরহাটে বিএনপি নেতা হত্যা মামলায় একজন গ্রেপ্তার

ঢাকা প্রেস,বাগেরহাট প্রতিনিধি:-
 

বাগেরহাটে সদর উপজেলার সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সজীব তরফদার হত্যা মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
 

শনিবার (৯ নভেম্বর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবু বক্কার শিকদার (৫৭)। তাকে শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
 

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আবু বক্কার সদরের কাড়াপাড়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে দুটি অস্ত্র ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কার সজীব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
 

তিনি আরও জানান, সজীব হত্যাকাণ্ডে মোট ৪ জন জড়িত ছিল। আবু বক্কার ছাড়াও বাকি তিন জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই হত্যাকাণ্ডের পেছনে ৩ লাখ টাকার সুপারি দেওয়া হয়েছিল। পুলিশের বিভিন্ন টিম এই হত্যাকাণ্ডের তদন্ত করছে এবং খুব শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে আশা করা হচ্ছে।
 

উল্লেখ্য, গত ৫ নভেম্বর সদর উপজেলার মির্জাপুর এলাকায় সজীবকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সজীবের স্ত্রী বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করে।