শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৩:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

রাত পোহালেই চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপন

রাত পোহালেই চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপন

ঢাকা প্রেস-ডেস্ক নিউজ:-

 

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সেই অনুসারে চাঁদপুরের ৪০টি গ্রামে রোববার ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে। দীর্ঘ ৯৫ বছর ধরে সাদ্রা দরবার শরিফের অনুসারীরা আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন।

 

ঈদকে ঘিরে শনিবার রাত থেকেই এসব গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মো. আরিফ চৌধুরী জানান, ‘আমরা প্রথম চাঁদ দেখার ভিত্তিতে মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে রোজা রাখি ও ঈদ উদযাপন করি। সৌদিতে শনিবার চাঁদ দেখা গেছে, তাই রোববার সকাল সাড়ে ৯টায় সাদ্রা মাদ্রাসা ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া আশপাশের বিভিন্ন এলাকাতেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।’

 

সাদ্রার পাশাপাশি হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলবসহ চাঁদপুরের বিভিন্ন উপজেলার ৪০টি গ্রামের মানুষ একদিন আগেই ঈদ উদযাপন করবেন। এসব গ্রামের মধ্যে উল্লেখযোগ্য হলো- হাজীগঞ্জের বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলীপুর, রাজারগাঁও, ফরিদগঞ্জের শাচনমেঘ, খিলা, উভারামপুর, মতলবের মহনপুর, এখলাসপুর, নায়েরগাঁওসহ আরও কয়েকটি এলাকা। এ ছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা ও শরীয়তপুরের কিছু জায়গায়ও সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হবে।

 

ঐতিহাসিকভাবে জানা যায়, ১৯২৮ সালে হাজীগঞ্জ রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের উদ্যোগ নেন। তবে স্থানীয়দের বিরোধিতার কারণে তাকে অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে নিজ গ্রাম সাদ্রায় ফিরে দরবার শরীফ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে তিনি সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন শুরু করেন, যা আজও অনুসৃত হচ্ছে।