সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৫২:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রামে পর্দা উঠলো মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্ট-২০২৫

চট্টগ্রামে পর্দা উঠলো মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্ট-২০২৫

ক্রীড়া প্রতিবেদন (চট্টগ্রাম):-


চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সিডিএফএ মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


 

চট্টগ্রামে পর্দা উঠলো মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্ট-২০২৫



শনিবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চসিকের মেয়র ডাঃ শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মাস ব্যাপী অ-১৩ মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন।

বাফুফের নিবন্ধন কৃত ২৮টি একাডেমির প্রায় সাড়ে ৫ শতাধিক ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্টের ধারাবাহিক ভাবে আয়োজন করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।


 

চট্টগ্রামে পর্দা উঠলো মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ — ছবি ২



সিডিএফএ সভাপতি একেএম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ, ন,ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সাবেক ফুটবল কোচ নজরুল ইসলাম লেদু,সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন, সাবেক কাউন্সিলর নেওয়াজ খান,সিডিএফ সহ-সভাপতি মোঃ শাহজাহান, মোঃ মহিউদ্দিন মাহাবুব আলম,এম এ মুছা বাবলু, সালাউদ্দিন জাহিদ,কাজী মোঃ জসিম উদ্দিন, রায়হান উদ্দিন রুবেল, জহিরুল ইসলাম জহির সহ ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার গণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে হালিশহর রামপুরা একাডেমি পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি কে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে।

এর আগে বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে ২৮ টি একাডেমির সাড়ে ৫ শতাধিক খেলোয়াড়দের অংশগ্রহণে মনোঞ্জ মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠান প্রদর্শন করা হয়।