সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’ — মৌসুমীর জন্মদিনে ওমর সানী

‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’ — মৌসুমীর জন্মদিনে ওমর সানী

দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। দেশে ফেরার পরিকল্পনা থাকলেও তা আর সম্ভব হয়নি। আজ (৩ নভেম্বর) এই প্রিয়দর্শিনীর জন্মদিন—তবে আগের মতো উৎসবমুখর নয়, বিদেশের মাটিতেই তিনি কাটাচ্ছেন বিশেষ এই দিনটি।
 

স্ত্রী দেশে না থাকায় ঘটা করে জন্মদিন পালন করছেন না অভিনেতা ওমর সানী। তবে দূরে থেকেও ভালোবাসায় ঘাটতি রাখেননি তিনি। ফেসবুকে এক পোস্টে ওমর সানী লিখেছেন—

“শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী।
দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।”

এর আগেও, গত বছরের জন্মদিনে স্ত্রীর অনুপস্থিতি নিয়ে মন খারাপের কথা জানিয়েছিলেন এই অভিনেতা। তিনি লিখেছিলেন, “জন্মদিনে মৌসুমীকে পাশে না পেয়ে মন খারাপ। কিন্তু কিছু করার নেই, সময়ের বাস্তবতা মেনে নিতে হয়।”
 

অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে মৌসুমী জানিয়েছিলেন, দেশে থাকলে ভক্ত ও আপনজনদের কাছ থেকে শুভেচ্ছা, ফুল আর কেক পেয়ে জন্মদিনটা অন্যরকম হয়ে উঠত। বিদেশের মাটিতে সেই ভালোবাসা ও উৎসবমুখর পরিবেশটাকেই সবচেয়ে বেশি মিস করছেন তিনি।