সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর আহ্বান

বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর আহ্বান

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে লাখো মানুষ। নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে মানুষ। ঘরবাড়ি, ফসল, পশুহাটি সবই পানির নিচে।

 

এমন পরিস্থিতিতে দেশের জনপ্রিয় অভিনেত্রীরা এগিয়ে এসেছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে। শবনম বুবলী ও অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
 

বুবলী তার পোস্টে বন্যা কবলিত এলাকার ভয়াবহ ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, মানুষের দুর্ভোগের চিত্র। কেউ জীবন রক্ষায় গামলায় শিশুকে বসিয়েছেন, আবার কেউ নৌকায় করে পশুপাখি নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন।
 

অপু বিশ্বাসও বন্যার্তদের জন্য দোয়া করেছেন এবং সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
 

দুই তারকার এই আহ্বানে সাড়া দিয়ে অনেক ভক্ত-অনুরাগীও সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পরীমণি, জায়েদ খান, শাবনূরসহ দেশের অন্যান্য তারকারাও বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
 

এই দুর্যোগপূর্ণ সময়ে সবাইকে এক হয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে।

আপনারাও যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সাহায্য করুন।