বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৬:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চূড়ান্ত হলো কোপা আমেরিকার ১৬ দল

চূড়ান্ত হলো কোপা আমেরিকার ১৬ দল

২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। কনকাকাফ নেশন্স লিগের প্লে অফে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার মূল টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে তারা। আসন্ন কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচেই কানাডার মুখোমুখি হতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।

টুর্নামেন্টটি দক্ষিণ আমেরিকান অঞ্চলের হলেও এবার তাতে কনকাকাফ অঞ্চল থেকে দলযুক্ত করে পরিধি বৃদ্ধি করা হয়েছে। গতবার কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। রানার্স আপ হয়েছিল চিলি। ২টো দলই এবার গ্রুপ এ-তে রয়েছে। কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-কানাডার উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুন। কানাডার মতো প্লে-অফে জিতে মূল পর্বের টিকিট কেটেছে কোস্টারিকাও।

চূড়ান্ত হলো কোপা আমেরিকার ১৬ দল

গ্রুপ-এ'তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা লড়বে পেরু, চিলি ও কানাডার বিপক্ষে। ব্রাজিল রয়েছে গ্রুপ-ডি'তে। ভিনিসিয়ুস জুনিয়ররা আসন্ন কোপাতে প্রতিপক্ষ হিসেবে পাবে কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কোস্টারিকাকে।