বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৬:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইপিএলের মাঝপথে হঠাৎ দেশে ফিরলেন মুস্তাফিজ

আইপিএলের মাঝপথে হঠাৎ দেশে ফিরলেন মুস্তাফিজ

আইপিএলের মাঝপথে হঠাৎ ভারত থেকে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে দেশে ফিরেছেন তিনি । মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন তিনি।


আগামী বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে। ১ জুন শুরু হবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টটি।

 তবে তার পর দিনই (৫ এপ্রিল) চেন্নাইয়ের ম্যাচ রয়েছে। আর সেই ম্যাচে তাদের সেরা বোলারকে পেতে চাইবে চেন্নাই। কিন্তু ভিসার কাজ শেষ করে মুস্তাফিজ ততক্ষণে দলের সঙ্গে যোগ দিতে পারেন কি না সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৩ ম্যাচ পর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মুস্তাফিজ।

দারুণ ফর্মে থাকা এই বাঁহাতি পেসারকে পরের ম্যাচেও একাদশে পেতে চাইবে চেন্নাই। ৫ এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই খেলবে এবারের আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ।