বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:০৩:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচে বোলিংয়ে উইকেটশূন্য সাকিব, হাসেনি ব্যাটও

লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচে বোলিংয়ে উইকেটশূন্য সাকিব, হাসেনি ব্যাটও

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আজকের ম্যাচে ব্যাট কিংবা বল কোনোটিতেই নিজের নামের প্রতি সুবিচার পারেননি সাকিব আল হাসান। নিষ্প্রভ সাকিবের দল গল টাইটান্সও হেরেছে বড় ব্যবধানে। তাদেরকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বি-লাভ ক্যান্ডি। এটি সাকিবদের টানা তৃতীয় পরাজয়।

পাল্লেকেলে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করায় ক্যান্ডি। অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৭ বলে ৯ চার ও ২ ছক্কায় খেলেন ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস। এ ছাড়া ফখর জামান ৪৫ ও অ্যাঞ্জেলো ম্যাথুস করেন ৪০ রান। বোলিংয়ে এসে খরুচে ছিলেন সাকিব।


৩ ওভারে কোনো উইকেট না পেয়ে ৩১ রান দেন তিনি। ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে ওঠেন হাসারাঙ্গা। মাত্র ১৭ রান দিয়ে একাই শিকার করেন ৪ উইকেট। ফলে গল গুটিয়ে যায় ১১৪ রানেই।

৫ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১ চারে ১১ রান করেন সাকিব। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান আসে লাহিরু সামারাকুনের ব্যাট থেকে। ক্যান্ডির হয়ে নুয়ান প্রদীপ ৩টি ও মুজিব উর রহমান নেন ২ উইকেট। ম্যাচসেরা হন হাসারাঙ্গা। ৫ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে গল।