শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ভাঙ্গুড়ায় রাজনৈতিক সংঘর্ষ: ক্লাব দখলকে কেন্দ্র করে হামলা, ২৫ বিএনপি কর্মী আহত

ভাঙ্গুড়ায় রাজনৈতিক সংঘর্ষ: ক্লাব দখলকে কেন্দ্র করে হামলা, ২৫ বিএনপি কর্মী আহত

ঢাকা প্রেস
পাবনা প্রতিনিধি:-


পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয় একটি ক্লাব দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপির অন্তত ২৫ জন কর্মী আহত হয়েছেন।

 

শনিবার সন্ধ্যায় উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বিবেচনা করে তাদের উন্নত চিকিৎসার জন্য পাবনা ও ঢাকায় পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, 'উদয় সংঘ' নামে একটি সামাজিক সংগঠন (ক্লাব) দীর্ঘদিন ধরে বিএনপি কর্মীদের নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি আওয়ামী লীগের নেতারা ক্লাবটি দখলের চেষ্টা করেন। এর জের ধরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এই হামলায় বিএনপির অনেক নেতাকর্মী আহত হন।

 

ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

 

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার হাসপাতালে গিয়ে আহতদের দেখা করেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন।

 

বিএনপি এই ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাস বলে অভিহিত করেছে। অন্যদিকে, আওয়ামী লীগ এই ঘটনায় নিজেদের কোনো জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

 

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের বিবরণী রেকর্ড করে এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।