শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৫:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নোয়াখালীতে গ্যারেজে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে গ্যারেজে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-


 

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় ব্যাপক মাদকবিরোধী অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
 

গত সোমবার রাতে উপজেলার বজরা ইউনিয়নের মুটবী গ্রামে অবস্থিত একটি গ্যারেজে পরিচালিত অভিযানে এই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. বেলাল হোসেন (৪১)। তিনি ওই গ্রামের বাসিন্দা।
 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, বেলাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল।
 

এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে বিচারিক আদালতে সোর্পদ করার প্রক্রিয়া চলছে।