শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শেরপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত

শেরপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত

ঢাকা প্রেস,শেরপুর প্রতিনিধি:-
 

শেরপুরের নকলায় পিকআপ ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের পাইসকায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ওসি হাবিবুর রহমান।

নিহতদের মধ্যে রয়েছেন নেত্রকোণার পূর্বধরা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫) ও সুলতান মিয়ার মেয়ে সুবিনা বেগম (২০)।

পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশা নকলা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। দুপুরে এটি বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে সুবিনা বেগমের মৃত্যু হয়।

নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’