সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর ফরিদা পারভীনের, শারীরিক অবস্থার উন্নতি

আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর ফরিদা পারভীনের, শারীরিক অবস্থার উন্নতি

বিনোদন প্রতিবেদক:-

 

ঢাকা, ১৪ জুলাই ২০২৫: কিংবদন্তি কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রোববার (১৩ জুলাই) গভীর রাতে এ স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন তাঁর ছেলে ও ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ইমাম জাফর নূমানী।
 

তিনি বলেন, "মা আগের চেয়ে ভালো আছেন, কথা বলতেও পারছেন। তবে ডাক্তার জানিয়েছেন, ভিজিটর নিয়ন্ত্রণ না করা গেলে অবস্থার আবার অবনতি হতে পারে। সবার কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া চাইছি।"
 

ফরিদা পারভীন গত ৫ জুলাই থেকে হাসপাতালে চিকিৎসাধীন। তীব্র শ্বাসকষ্ট, কিডনি জটিলতা, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্তে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস চলছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ৯ জুলাই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
 

ছেলে নূমানী আরও জানান, “এখনো মা পর্যবেক্ষণে আছেন। কবে বাসায় ফিরতে পারবেন, সে বিষয়ে চিকিৎসকরা দুই-তিন দিন পর সিদ্ধান্ত নেবেন।”
 

অন্যদিকে, ফরিদা পারভীনের স্বামী, খ্যাতিমান যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেন, “গতকাল দুপুরে আইসিইউতে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেছি। অল্প অল্প করে কথা বলছেন। ক্রমশ উন্নতি হচ্ছে। রাতে কেবিনে নেওয়া হয়েছে। আমি এখন আবার তাঁকে দেখতে যাচ্ছি। সবাই তাঁর জন্য দোয়া করবেন।”
 

ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত পরিবেশনের মধ্য দিয়ে সঙ্গীতজীবন শুরু করেন। ১৯৭৩ সালে দেশের গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। এছাড়া ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার এবং ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।