বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইনিংসে ১৯টি ওয়ানডে শতক হাঁকানোর রেকর্ডটি এখন বাবরের দখলে

ইনিংসে ১৯টি ওয়ানডে শতক হাঁকানোর রেকর্ডটি এখন বাবরের দখলে

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই শতক হাঁকিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। মুলতানে অধিনায়কের ব্যাটে চড়েই বড় সংগ্রহের দিকে যাচ্ছে পাকিস্তান। এটি বাবরের ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম শতক। সবচেয়ে কম ইনিংসে ১৯টি ওয়ানডে শতক হাঁকানোর রেকর্ডটি এখন বাবরের দখলে।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পায়নি পাকিস্তান। মাত্র ২৫ রানেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার- ফখর জামান ও ইমাম উল হক। দলীয় ২১ রানে করণ কেসির বলে উইকেটরক্ষক আসিফ শেখকে ক্যাচ দেন ১৪ রান করা ফখর। আর রান-আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন অপর ওপেনার ইমাম (৫)।


এরপর ৮৬ রানের জুটি গড়েন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ৫০ বলে ৪৪ রান করে রিজওয়ান বিদায় নিলে ভাঙে এই জুটি। পাঁচে নামা আঘা সালমানের ব্যাট হাসেনি আজ। তিনি সাজঘরে ফিরে গেছেন মাত্র ৫ রান করে। ১২৪ রানে ৪ উইকেট হারানোর পর জুটি বাঁধেন বাবর ও ইফতিখার আহমেদ। 

প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর ৪২ ওভারে ৪ উইকেটে ২২৮ রান। বাবর ১১২ বলে ১০৩ ও ইফতিখার ৪৬ বলে ৫১ রানে ব্যাট করছেন। ১৯টি ওয়ানডে শতক হাঁকাতে বাবরের লেগেছে ১০২ ইনিংস। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা ১৯টি সেঞ্চুরি পূরণ করেছিলেন ১০৪ ইনিংসে। আমলাকে টপকে নতুন রেকর্ড গড়লেন বাবর।