সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:২৬:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) উদ্বোধন

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) উদ্বোধন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের  প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক বালিকা) উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে   প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 
আজ সোমবার ১৭ ফেব্রুয়ারি বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় ময়মনসিংহ এর আয়োজনে  ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ডা. শামীম রহমান, প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা খাতুন।
 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমাদের ছেলে- মেয়েদের একজন মানবিক ও সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এছাড়াও তাদের সুস্থ জীবন গঠনে প্রয়োজন খেলাধুলা ও শরীরচর্চার মত কর্মকাণ্ড। তাই  শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
 

তিনি আরো বলেন, এইসব প্রতিযোগিতা শুধু তাদের মানসিক বিকাশের জন্য নয়, ভবিষ্যতে তাদের নেতৃত্বদানের গুণাবলী বিকশিত করে।
 

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক মোঃ  জালাল উদ্দিন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের সৃজনশীল হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে সহায়তা প্রদান করে। তাই প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
 

উদ্বোধনী খেলায় বালক পর্বে ময়মনসিংহ জেলা বনাম জামালপুর জেলা এবং শেরপুর বনাম নেত্রকোনা জেলার খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বালিকা পর্বে শেরপুর বনাম ময়মনসিংহ এবং জামালপুর বনাম নেত্রকোনার খেলা অনুষ্ঠিত হয়।  

এখানে উল্লেখ্য যে টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৮  ফেব্রুয়ারি ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে।