বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৮:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নিখোঁজের ১০ দিন পর খালে মিলল মরদেহ

নিখোঁজের ১০ দিন পর খালে মিলল মরদেহ

ঢাকা প্রেস,নোয়াখালী প্রতিনিধি:-

 

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর ওয়াপদা খাল থেকে মো. খোকন হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের বেদেপল্লীর পলোয়ানপুল এলাকার বাসিন্দা।
 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আমানউল্লাপুর ইউনিয়নের ওয়াপদা খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খোকন লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মজুপুর গ্রামের সরদার বাড়ির আবদুল ওহাবের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. খোকন তিনটি বিয়ে করেছিলেন। তিনি তার ছোট স্ত্রীর সঙ্গে আমানউল্লাপুর ইউনিয়নের চরওয়াপদা খালপাড় এলাকায় বসবাস করতেন। গত ১০ নভেম্বর তার স্ত্রী বেগমগঞ্জ থানায় স্বামী নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
 

বুধবার রাত ১টার দিকে এক জেলে মাছ ধরতে গিয়ে খালের কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দিলে ভোররাতে ঘটনাস্থলে এসে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

 

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার আলম জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি পঁচে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।