সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৯:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওয়েব সিরিজে নাম লেখালেন বলিউডে অভিনেত্রী জ্যাকলিন

ওয়েব সিরিজে নাম লেখালেন বলিউডে অভিনেত্রী জ্যাকলিন

সুজয় ঘোষের ‘আলাদিন’ (২০০৯) দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল লঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজের। পথচলার দেড় দশকে বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। হয়েছেন সফলও। তবে এই প্রথম নাম লেখালেন ওয়েব সিরিজে।‘ গোটস’ নামের সিরিজটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা। এতে জ্যাকলিনের সঙ্গে আছেন নীল নিতিন মুকেশ। এই সিরিজের মাধ্যমে ওটিটি অভিষেক হতে যাচ্ছে নীলেরও। জানা গেছে, এরই মধ্যে সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে।


সিরিজের প্যাকআপের আনন্দে পার্টিও দিয়েছেন সংশ্লিষ্টরা। পার্টির একটি ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করে নীল লিখেছেন, “কিছু স্মৃতি সারা জীবন থেকে যায়। এটি আমার জীবনের অন্যতম সেরা রাত ছিল। আমার প্রথম ওয়েব সিরিজ ‘গোটস’-এর শুটিং শেষের উদযাপন।” সিরিজে জ্যাকলিন ও নীলের সঙ্গে আরো আছেন সুমেধ মুড়গলকর, আনুশা মনি, সান্তনা রোচ প্রমুখ। তবে সিরিজটি কোন প্ল্যাটফরমে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।