সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৭:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফ্রেইডে ওয়াম আপ ফুটবল ম্যাচ একাডেমির সিনিয়র সবুজ দলের জয়

ফ্রেইডে ওয়াম আপ ফুটবল ম্যাচ একাডেমির সিনিয়র সবুজ দলের জয়

ক্রীড়া ডেস্ক:-



দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আসন্ন আন্তঃ একাডেমি কাপ ফুটবলের প্রস্তুতি হিসেবে ফ্রেইডে ওয়াম আপ ম্যাচ শুক্রবার বিকেলে সিডিএ বালুর ২ নং মাঠে অনুষ্ঠিত হয়েছে।



 

ফ্রেইডে ওয়াম আপ ফুটবল ম্যাচ একাডেমির সিনিয়র সবুজ দলের জয়




একাডেমির সিনিয়র সবুজ দলের সাইদুল ইসলামের ১ মাত্র গোলে জুনিয়র সাদা দল কে হারিয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ্য খেলাটি পরিচালনা করেছেন রেফারি মোঃ আলাউদ্দিন, সহকারী রেফারি আমির ও সিফাত, ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টিম ম্যানেজার মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।


বিকেলের ম্যাচটিতে অত্যন্ত ভালো খেলা উপহার দিয়ে ম্যাচ সেরা পুরস্কার জিতেন জুনিয়র দলের উইংগার সেলিম বিন সায়েম ( জার্সিনং-১১),একই সাথে নবাগত ক্ষুদে খেলোয়াড় প্রতীক দাশ কে জার্সি প্রদান করা হয়।

 

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিনিয়র ফুটবলার মোঃ হানিফ ( গোল কিপার)। এসময় আরো উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক ও মানবাধিকার সংগঠক মোঃ খলিলুর রহমান হাওলাদার, পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন,সহকারী কোচ মোঃ মামুন, সদস্য আতিক উল্লাহ মোঃ আইয়ুব খান।
 

সোমবার বিকেলে একাডেমির সিনিয়র দল ( অ-১৮) উর্ধ্বে এর সাথে আমন্ত্রিত পেশাজীবী ফুটবল টিমের সাথে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।