বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৫:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওয়ানডেতে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ওয়ানডেতে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

আজ শুরু হচ্ছে বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস।

এই সিরিজে দুই দলের মূল খেলোয়াড়দের বেশির ভাগই বিশ্রামে থাকছেন। আজকের ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। 


এ ছাড়া সৌম্য সরকার, নুরুল হাসান সোহানও ফিরেছেন জাতীয় দলে। বাংলাদেশের মতো নিউজিল্যান্ড দলেরও মূল খেলোয়াড়দের বড় অংশ আছেন বিশ্রামে। তাদের একাদশেও বড় পরিবর্তন এসেছে।


বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, হেনরি নিকোলস, চ্যাড বোয়েস, টম ব্লুন্ডেল, রাচিন রবীন্দ্র,  লকি ফার্গুসন,  ট্রেন্ট বোল্ট, ইশ সোধি, কাইল জেমিসন ও কোল ম্যাককনচি।