সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রেলের বুকিং সহকারী পদের ফল প্রকাশ, ১৪২৭ জন উত্তীর্ণ

রেলের বুকিং সহকারী পদের ফল প্রকাশ, ১৪২৭ জন উত্তীর্ণ

 
বাংলাদেশ রেলওয়ের বুকিং সহকারী গ্রেড-২ পদের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৪২৭ জন।

 

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে বাংলাদেশ রেলওয়ে ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এবং দৈনিক জাতীয় পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 
 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাময়িকভাবে যোগ্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত ডকুমেন্টস/সনদ/প্রত্যয়ন উপস্থাপন না করলে, প্রতারণার আশ্রয় নিলে, কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে, প্রয়োজনীয় তথ্য গোপন করলে, কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে, বয়স ও শিক্ষাগত যোগ্যতা–সংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ টেম্পারিং বা পরিবর্তন করলে বা আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। ক্ষেত্রবিশেষে, সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে; এমনকি সার্ভিসে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ ও তা প্রমাণ হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে আইনানুগ যেকোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।