শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


ভোলাহাটে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৪ হাজার ৬ শত ৯০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার ৪ অক্টোবর সকাল  দশটার দিকে  উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তাহামিদা আক্তার।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসা: সুবর্না খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা সবুজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার। 


অনুষ্ঠান সঞ্চালনায় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আখতারুল ইসলাম। অনুষ্ঠানে প্রতি জন কৃষককে সরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০  কেজি,এমওপি সার ১ কেজি,গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ১০ কেজি,ভুট্টা বীজ ২ কেজি, ডিএপি সার ২০ কেজি,এমওপি সার ১০ কেজি,চিনাবাদাম বীজ ১০কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ৫ কেজি,শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি,মসুরবীজ ৫  কেজি,ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ০৫ কেজি,খেসারী বীজ ৮কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ৫  কেজি,অড়হড়বীজ ২ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার ৫ কেজি সার বিতরণ করা হবে। উল্লেখ্য অদ্য তারিখে ২৫০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ, এমওপি এবং ডিএপি সার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে বাকী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।