সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মার্কিন সংস্থায় চাকরি সুযোগ

মার্কিন সংস্থায় চাকরি সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকা, বরিশাল ও ভোলার প্রকল্প এলাকার জন্য ফিল্ড সুপারভাইজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: ফিল্ড সুপারভাইজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। দুই বছরের বেশি সময় কোনো প্রকল্প মনিটরিং ও সুপাভিশনের অভিজ্ঞতা থাকলে ভালো। সেক্সুয়াল ও রিপ্রোডাক্টিভ হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। নিয়মিত ফিল্ড ভিজিটের সক্ষমতা থাকতে হবে।

কর্মস্থল: ঢাকা, বরিশাল ও ভোলা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: মাসে ১ লাখ ২ হাজার টাকা (আলোচনা সাপেক্ষে)।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কভার লেটার, দুটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি ipasbangladesh@ipas.org এই ঠিকানায় ই-মেইল করতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ সেপ্টেম্বর ২০২৩।