শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঝিনাইদহের বিস্ময়কর সাত মাথার খেজুর গাছ

ঝিনাইদহের বিস্ময়কর সাত মাথার খেজুর গাছ

ঢাকা প্রেস,ঝিনাইদহ প্রতিনিধি:-
 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোথনপুর গ্রামে অবস্থিত একটি বিস্ময়কর খেজুর গাছ স্থানীয়দের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণত একক মাথার হয়ে থাকে খেজুর গাছ, কিন্তু এই গাছটিতে সাতটি মাথা রয়েছে!

গ্রামের প্রবেশমুখে অবস্থিত এই অদ্ভুত গাছটি প্রায় ১৫-১৬ বছর ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে। এর সাতটি মাথা একসাথে জন্মিয়েছে এবং একেবারে পাশাপাশি বেড়ে উঠেছে, যা দেখলে মনে হয় যেন সাতটি আলাদা গাছ একসাথে দাঁড়িয়ে আছে।

স্থানীয়রা জানান, এই গাছটি দেখতে প্রতিদিনই অনেকে দূর-দূরান্ত থেকে আসেন। সন্ধ্যার বেলায় বিশেষ করে গাছটি দেখার জন্য মানুষের ভিড় জমে। মোথনপুর গ্রামের বাসিন্দা তোফাজ্জেল হোসেন বলেন, "গাছটি দেখলে মন ভালো হয়ে যায়। এতগুলো মাথা একসাথে দেখা যায় না।"

কাষ্টভাঙা ইউনিয়নের ইউপি সদস্য তরিকুল ইসলাম এই বিরল গাছটির সুরক্ষা ও সংরক্ষণের জন্য বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি মনে করেন, এই গাছটি একটি প্রাকৃতিক বিস্ময় এবং একে সংরক্ষণ করা জরুরি।