সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রাস্তায় ইলিয়াস কাঞ্চন

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রাস্তায় ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক:-

 

দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম হামলার প্রতিবাদে রাজধানীর রাস্তায় নেমেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও বর্ষীয়ান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বৃহস্পতিবার সকালে কাকরাইলে নিসচার কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়, যা শেষ হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে।
 

সমাবেশে ইলিয়াস কাঞ্চন জোরালোভাবে ইসরায়েলের গণহত্যা ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তিনি বলেন, “সারা বিশ্বের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে কোণঠাসা হয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। যার কারণে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে শীতল আচরণ করছেন।”
 

তিনি মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া নিয়েও হতাশা প্রকাশ করেন। ইলিয়াস কাঞ্চন বলেন, “গাজা ও রাফায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের নীরবতা বা শুধু বক্তব্যনির্ভর অবস্থান অত্যন্ত হতাশাজনক। বরং ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে সাধারণ মানুষ যেভাবে রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এই ধারাবাহিক জনমতই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি দৃঢ় বার্তা দিচ্ছে।”
 

এর আগে গত সোমবারও তিনি জাতীয় প্রেস ক্লাব চত্বরে গাজায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত ‘গণশক্তি সভা’র বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে ইসরায়েলি হামলার নিন্দা জানান।