সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিপ্লবের নতুন চমক: আসছে ‘তারপর’ গানের সলো সংস্করণ

বিপ্লবের নতুন চমক: আসছে ‘তারপর’ গানের সলো সংস্করণ

বিনোদন প্রতিবেদক

 

দীর্ঘ চার বছর পর আবারও আলোচনায় এসেছে জনপ্রিয় গান ‘জেট ল্যাগ ভালোবাসা’। সম্প্রতি গানটির নতুন পার্ট ‘জেট ল্যাগ ভালোবাসা পার্ট–২’ প্রকাশের পরই নতুন করে আগ্রহ তৈরি হয়েছে শ্রোতামহলে। এই গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বিপ্লব ও তানজিনা রুমা। পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন বিপ্লব নিজেই।
 

গানটি প্রকাশের রেশ না কাটতেই শ্রোতাদের জন্য নতুন চমকের ঘোষণা দিলেন বিপ্লব। আসছে ঈদুল আজহা উপলক্ষে তিনি প্রকাশ করতে যাচ্ছেন ‘তারপর’ শিরোনামের গানটির দুটি বিশেষ সলো সংস্করণ। একই গান হলেও বিপ্লব ও তানজিনা রুমা পৃথকভাবে কণ্ঠ দিয়ে উপস্থাপন করবেন নিজস্ব আবেগ ও ব্যাখ্যায়।
 

বিপ্লব বলেন, একই গানের দুই সংস্করণে ভিন্ন অনুভূতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শ্রোতারা এতে আলাদা একটি আবেগ ও অভিজ্ঞতা খুঁজে পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
 

তিনি আরও জানান, গান দুটি প্রকাশ করা হবে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে।