সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৫:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার

গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
 

বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর উত্তরা পূর্ব থানা পুলিশ সোমবার (৪ নভেম্বর) জুলাই-আগস্টে গণহত্যার ঘটনার মামলায় তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করে।
 

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, গান বাংলার প্রধান নির্বাহী তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

 

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন চার নং সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এই হামলায় ইশতিয়াকের পেটে গুলি লাগে।
 

এ ঘটনায় ইশতিয়াক মাহমুদ গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এই মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।