শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নরসিংদীতে চায়নিজ রাইফেলসহ দুই যুবক গ্রেপ্তার

নরসিংদীতে চায়নিজ রাইফেলসহ দুই যুবক গ্রেপ্তার

ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদী মডেল থানা পুলিশ একটি চায়নিজ রাইফেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন রায়পুরা উপজেলার হাঁটুভাঙা গ্রামের সাব্বির হোসেন (২০) এবং ঢাকার দোহার থানার জয়পাড়া গ্রামের আশিক মিয়া (২০)।

 

গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের বীরপুর এলাকায় একটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক স্বীকার করে যে তাদের দখলে একটি চায়নিজ রাইফেল রয়েছে। পরে তার কথামত জাকির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে থেকে রাইফেলটি উদ্ধার করা হয়।

 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাকির মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা না থাকলেও তারা উঠতি বয়সের সন্ত্রাসী।

 

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।