সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই মন্ত্রণালয়ে ৭ ক্যাটাগরির পদে মোট ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 


১. পদের নাম: অডিটর

পদসংখ্যা: ৪


বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা (গ্রেড–১১)।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনা বিষয়ে মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

বয়সসীমা: ৩০ বছর।

২. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা: ৩০ বছর।

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপি ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা: ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা: ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৫. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিট)

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা: ৩০ বছর।

৬. পদের নাম: অফিস সহকারী

পদসংখ্যা: ২৪

বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

বয়সসীমা: ৩০ বছর।

৭. পদের নাম: অফিস সহকারী (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিট)

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

বয়সসীমা: ৩০ বছর।

আবেদন ফি: ১ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা; ২ থেকে ৫ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৬ ও ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে।


আবেদনরে সময়সীমা: আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।