সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৬:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে জেতা পুরস্কারের অর্থ বন্যার্তদের দান করার ঘোষণা লিটন দাসের

এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে জেতা পুরস্কারের অর্থ বন্যার্তদের দান করার ঘোষণা লিটন দাসের

আজ রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিণ্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এটিই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। পাকিস্তানের মাটিতে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ।

প্রথম ইনিংসে মুশফিকের সঙ্গে ১১৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ব্যক্তিগত ৫৬ রান করেছেন লিটন দাস। উইকেটের পেছনেও দেখিয়েছেন ক্ষিপ্রতা। প্রথম ইনিংসে শান মাসুদ ও বাবর আজমের ক্যাচ ধরার পাশাপাশি দুর্দান্ত এক থ্রোয়ে স্ট্যাম্পিং করেছেন সেঞ্চুরিয়ান সৌদ শাকিলকে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৩টি ক্যাচ। ফলে এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে লিটনের হাতেই।
লিটন তার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সহায়তায় দেয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ফেসবুকে লিটনের পেজে লেখা হয়েছে, 'পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরষ্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেবার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তাঁরা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।'