শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫১:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আজ ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে: কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ

আজ  ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে: কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ

ঢাকা প্রেস-

বার্তাকক্ষ-

 

পটুয়াখালীর কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমে আগামীকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টা থেকে পরদিন রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এর মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে সাবমেরিন ক্যাবলের লাইটিং ফিল্টার স্থাপন করা হবে। ফলে, এই সময়কালে কুয়াকাটা স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইডথ পরিষেবা বন্ধ থাকবে। তবে কক্সবাজার স্টেশন থেকে সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

এই রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সংযোগ ধীরগতি হতে পারে অথবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বিএসসিপিএলসি কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সুষ্ঠু সেবা পুনরুদ্ধারে তৎপর রয়েছে।