শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ১৫ আহত

পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ১৫ আহত

ঢাকা প্রেস
কুয়াকাটা প্রতিনিধি:-



পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৬টার দিকে ঢাকা-কুয়াকাটাগামী ইটালি পরিবহনের একটি বাস কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি অতিরিক্ত গতিতে চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। কিছু যাত্রী অভিযোগ করেছেন, ঘটনার সময় চালক ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনার পর বাসটির সুপারভাইজার ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
 

মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।