মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৬:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে ‘যে পরিকল্পনার’ কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে ‘যে পরিকল্পনার’ কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলে কীভাবে ভালো চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্য কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ঢাকায় রোগীর চাপ কমাতে স্বাস্থ্য সেবা বিকেন্দ্রীকরণ করা হবে। আন্তরিকতার সঙ্গে কাজ করলে স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

আজ রবিবার দুপুর ১২টায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া এবং স্বাস্থ্য সেবা বৃদ্ধি সংক্রান্ত বিষয়াদি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে সবার সঙ্গে বসে পরিকল্পনা করা হবে। মন্ত্রীর দরজায় প্রটোকল লাগবে না। সবার জন্য উন্মুক্ত থাকবে।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি হাসপাতাল পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা করা হবে। স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। কোনো সমস্যায় পড়লে ফোন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সমস্যায় পড়লে আমি তাই করব।’