সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২৩৮৪ পদে ব্যাংকার্স সিলেকশন কমিটির দুটি নিয়োগের আবেদনের সময় বাড়ল

২৩৮৪ পদে ব্যাংকার্স সিলেকশন কমিটির দুটি নিয়োগের আবেদনের সময় বাড়ল

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুটি পদে নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসারের (সাধারণ) ১ হাজার ৫৯৭ পদে আবেদনের সময় পাঁচ দিন এবং সমন্বিত পাঁচ ব্যাংকে অফিসারের (ক্যাশ) ৭৮৭ পদেও পাঁচ দিন সময় বাড়ানো হয়েছে। দুই পদেই আবেদনের শেষ সময় ছিল ২০ জানুয়ারি।

সাধারণ অফিসারের ১ হাজার ৫৯৭ পদের মধ্যে সোনালী ব্যাংকে ৬৪৩ জন, জনতা ব্যাংকে ১৬৪, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৫, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৪৪৯, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৬৪, কর্মসংস্থান ব্যাংকে ২০ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২০ জন নেওয়া হবে।

অফিসার ক্যাশের ৭৮৭ পদের মধ্যে সোনালী ব্যাংকে ৫৩৫ জন, জনতা ব্যাংকে ৫০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৫৯ ও প্রবাসীকল্যাণ ব্যাংকে ৩৯ জন নিয়োগ দেওয়া হবে।