বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১১:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেসির দুই গোলে আর্জেন্টিনার জয়

মেসির দুই গোলে আর্জেন্টিনার জয়

আর্জেন্টিনার একাদশে ফিরলেন মেসি, ফিরলেন সেই চেনা রূপে। প্রথমার্ধেই পেলেন দুইবার জালের দেখা। লিওনেল মেসির করা সেই দুই গোলেই ম্যাচ জিতল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নেমেছিলেন মেসি। মাংসপেশির চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে চারটি ম্যাচ খেলা হয়নি এই তারকার। আর্জেন্টিনার হয়েও খেলতে পারেননি একটি ম্যাচ। অবশেষে চোট কাটিয়ে আলবেসিলেস্তেদের শুরুর একাদশে ফেরেন তিনি।

ম্যাচজুড়েই ছন্দে ছিলেন মেসি। পাসিং, ড্রিবলিংয়ে নজর কেড়েছেন। ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন আর্জেন্টাইন তারকা।


৪২ মিনিটে করেন দ্বিতীয় গোলটি। এনজো ফার্নান্দেজের পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান মেসি। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির। ৩১ গোল নিয়ে আছেন সবার ওপরে। ছাড়িয়ে গেছেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে।

মেসি ফেরায় আর্জেন্টিনার আক্রমণেও পেয়েছে পূর্ণতা। পেরুর বিপক্ষে দুই অর্ধেই দাপট দেখিয়েছে লিওনেল স্কালোনির দল। বলে দখল ছিল ৭০ শতাংশ। গোলের উদ্দেশে আর্জেন্টিনা শট নেয় ৯টি, যার ছয়টি ছিল অন টার্গেট। বিপরীতে পেরু কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি।

গত শুক্রবার প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। তার আগে ইকুয়েডরকে ১-০ এবং বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছিল ৩-০ ব্যবধানে। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সাত পয়েন্ট নিয়ে এর পরের দুই অবস্থানে উরুগুয়ে ও ব্রাজিল। আজ অন্য ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে।