বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৮:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী  “মিজানুর” গ্রেফতার।

মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী  “মিজানুর” গ্রেফতার।

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- 


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)  ২১ নভেম্বর ২০২৪ ইং তারিখ ০২:০০ ঘটিকায় রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাদীন আমনুরা এলাকায় অভিযান পরিচালনায় র‌্যাবের দায়েরকৃত মাদক মামলায় ১০ সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মিজানুর রহমান (৪৩), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-মোছাঃ রুমালী বেগম, সাং-ঝিলিম (ডোমপাড়া), থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে। 
 

উল্লেখ্য, আটককৃত আসামী একজন পেশাদার শীর্ষ মাদক ব্যবসায়ী। গত ২৬ জানুয়ারি ২০২২ ইং সনে মাদক বিক্রয় এবং সংক্ষণের সময় ৯৩৫ গ্রাম হেরোইন সহ র‌্যাবের টহল দলের নিকট হাতেনাতে গ্রেফতার হয় এবং পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তার নামে একটি মাদক মামলা দায়ের হয়। পরবর্তীতে উক্ত আসামী জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাকে ১০ বছরের কারাদন্ড প্রদান এবং ৩০০০/- টাকা অনাদায়ে আরও ০৩(তিন) মাসের কারাদন্ড প্রদান করেন। 
 

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।