আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সিলেটে ক্লাস্টার কো–অর্ডিনেটর পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ক্লাস্টার কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট সেক্টরে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে স্থানীয় সরকারের অধীনে আরবান ডেভেলপমেন্ট প্রকল্পে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আরবান ওয়াটার সাইকেল ইস্যু, পলিসি ও প্রোগ্রাম সম্পর্কে ধারণা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। অ্যাডোবি অ্যাক্রোবেটসহ এমএস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।







