শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:২০:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ঢাকা প্রেস,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:-
 

মুন্সীগঞ্জে অটোচালক হিমেল মীর হত্যার মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তবে ঘটনায় সংশ্লিষ্টতা না পাওয়ায় অপর তিনজনকে খালাস দেওয়া হয়।
 

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন মুছা সরকার, নজরুল ফরাজি এবং সবুজ চৌকিদার।
 

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৮ জানুয়ারি সদর উপজেলার মুক্তারপুর এলাকার মল্লিক রায় দিঘি থেকে হিমেল মীরের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তে বেরিয়ে আসে যে, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অটো ছিনতাই করার সময় হিমেল মীরকে হত্যা করে এবং মরদেহ বস্তাবন্দি করে দিঘিতে ফেলে যায়। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান, রায়ে নিহতের পরিবার সন্তুষ্ট।