সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির শূন্য পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৯ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা পাবেন।

 

প্রতিষ্ঠানের নাম: গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
পদসংখ্যা: ০১টি 
লোকবল নিয়োগ: ০৩ জন 
 

পদের নাম: অফিস সহায়ক 
পদসংখ্যা: ০৩টি 
বেতন: ১৫,৫০০ থেকে ৩৯,১৭০ টাকা, প্রাথমিক ধাপে ১৫,৫০০ টাকা। এছাড়াও বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি পাবেন। 

 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ 
চাকরির ধরন: অস্থায়ী 
কর্মস্থল: গোপালগঞ্জ
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

 

আবেদন পাঠানোর ঠিকানা: অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতী, গোপালগঞ্জ এর বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে৷ সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না। 
 

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিখিলযোগ্য। 
 

আবেদন ফি: জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতী, গোপালগঞ্জ এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে ১০০ টাকার পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

 

আবেদন যেভাবে:আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।